গ্রামীণ নামযুক্ত প্রতিষ্ঠানের কাজ পাওয়া নিয়ে মন্তব্য সাংবাদিক ইলিয়াস হোসাইনের
অনলাইন ডেস্ক
সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, অনেকে কাজের জন্য তদবিরের উদ্দেশ্যে তাকে ফোন করলেও তার পক্ষে কাউকে কাজ পাইয়ে দেওয়া সম্ভব নয়। তবে, তার পর্যবেক্ষণ অনুযায়ী, যে সকল প্রতিষ্ঠানের নামের শুরুতে 'গ্রামীণ' শব্দটি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো নাকি 'ধুমায়ে' কাজ পাচ্ছে।
শুক্রবার (০৩ অক্টোবর, ২০২৫) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ইলিয়াস হোসাইন বলেন, "অনেকেই কাজটাজের জন্যে ফোন করেন তদবির করার জন্যে, আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না। তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দেই, কম্পানির নামের আগে গ্রামীণ লাগায়ে দেন কাজ পেয়ে যাবেন।"
বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন। তিনি যোগ করেন, "শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে।"
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আরও লেখেন, "লুটেপুটে খা চোরের বাইচ্চারা।"
ইলিয়াস হোসাইনের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন কর্মসংস্থান ও কাজের সুযোগ নিয়ে জনমনে ব্যাপক আলোচনা চলছে।
তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি...
১৮ ঘন্টা আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক
১৮ ঘন্টা আগে
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
২ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
২ দিন আগে
