গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি রুখতে ছাত্রদলের শপথ
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে প্রচারণার শেষ দিনে পূর্বঘোষিত ইশতেহারের আদলে শপথ পাঠ করেছে ছাত্রদল মনোনীত আবিদ-হামিম-মায়েদ প্যানেল।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে সব হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্যানেলের কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে শপথ পাঠের উদ্বোধন করেন।
শপথ পাঠে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা বুকে হাত রেখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে প্রতিজ্ঞা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- গণরুম ও গেস্টরুম প্রথার অবসান: শিক্ষার্থীরা যেন একটি নিরাপদ ও আনন্দময় ক্যাম্পাসে বসবাস করতে পারে, সে লক্ষ্যে বিগত সময়ের গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগের মতো অপসংস্কৃতি বন্ধ করার অঙ্গীকার করা হয়।
- ঐতিহাসিক প্রেক্ষাপট: শপথের সময় প্রার্থীরা ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন এবং বায়ান্নর ভাষা আন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনাবলির কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র, স্বাধীনতা বা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তবে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।
- নারী শিক্ষার্থীদের নিরাপত্তা: নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং সম-অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
- আবাসিক ও অন্যান্য সুবিধা: হলগুলোতে প্রশাসনের মাধ্যমে বৈধ সিটের ব্যবস্থা, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত খাবার, মানসম্মত স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।
- সাইবার নিরাপত্তা: শিক্ষার্থীদের অনলাইনে সাইবার বুলিং, মিসইনফরমেশন ও ফেক নিউজের মতো অপতৎপরতা রুখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
- শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন: একটি আধুনিক ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
- গণতান্ত্রিক পরিবেশ: নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাব প্রদর্শনের অঙ্গীকার করা হয়।
শপথ গ্রহণের পর প্যানেলের প্রার্থীরা বলেন, তারা এই শপথের প্রতিটি শব্দ হৃদয়ে ধারণ করেন এবং নির্বাচিত হলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবেন।
বেইজিং এ লালগালিচার সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় চাউমিং রেলস্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।রেলস্টেশন থেকে
৩ দিন আগে
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে।মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আমি মনে করি তারা
৪ দিন আগে
মামুনুল হককে নিয়ে এমপির মন্তব্য নিজেই এক্সপাঞ্জ করলেন স্পিকার
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক-কে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক-এর দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী (এক্সপাঞ্জ) থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন তিনি।রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার...
৬ দিন আগে
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।পোস্টে তিনি বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
৬ দিন আগে
