জাতীয়

গণপরিবহনের তেল রেশনিং শেষ পর্যাপ্ত জ্বালানি পাবে বাসগুলো

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


গণপরিবহনের তেল রেশনিং শেষ পর্যাপ্ত জ্বালানি পাবে বাসগুলো

ছবি: সংগৃহীত


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানিসংকটের মধ্যে গণপরিবহনের জন্য নির্ধারিত তেল রেশনিং পদ্ধতি আজ (১৪ মার্চ) রাত থেকে আর কার্যকর থাকবে না। রাজধানীর গুলিস্তানে শনিবার তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “দূরপাল্লা ও গণপরিবহনের বাসগুলো রাত থেকে পর্যাপ্ত জ্বালানি তেল পাবেন। তাই গণপরিবহনের জন্য আর তেলের রেশনিং সীমা আর থাকবে না।”

এর আগে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবের কারণে দেশের জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৬ মার্চ থেকে জ্বালানি সাশ্রয়ের জন্য রেশনিং পদ্ধতি চালু করেছিল।

সেখানে নির্দেশনা অনুযায়ী:

মোটরসাইকেল: দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন।

ব্যক্তিগত গাড়ি: দিনে সর্বোচ্চ ১০ লিটার তেল।

এসইউভি ও মাইক্রোবাস: দিনে ২০-২৫ লিটার তেল।

পিকআপ ও লোকাল বাস: দিনে ৭০-৮০ লিটার ডিজেল।

দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক: দিনে ২০০-২২০ লিটার ডিজেল।

মন্ত্রী আরও জানান, সরকারি নির্দেশনা পরিবর্তনের ফলে গণপরিবহনে তেল সরবরাহ স্বাভাবিক হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে রেশনিং এখনও বহাল থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা দেশের অভ্যন্তরীণ জ্বালানি নীতিতেও প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে গণপরিবহনে রেশনিং তুলে দেওয়ায় যাত্রীসেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।


সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ

রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের

১২ মিনিট আগে


জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...

২৭ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না, ইতিহাসও কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির...

৪২ মিনিট আগে


জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom