জাতীয়

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত


গণমাধ্যম নিয়ন্ত্রণের বিন্দুমাত্র কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর উদাহরণ হিসেবে আন্দালিভ রহমান বলেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিরোধী দলের সংবাদ নিয়মিত প্রচার করা হচ্ছে।

তবে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে অংশীজনদের সঙ্গে সুনির্দিষ্ট মতবিনিময়ের ওপর গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বৈঠকে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপতথ্যের কারণে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অপপ্রচারের বিষয়টি উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা জরুরি। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহারের বিষয়েও কাজ করার তাগিদ দেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত আর্থিক সহায়তার বিষয়টিও বৈঠকে উঠে আসে। রাষ্ট্রদূত জানান, এ সহায়তার আওতায় স্বাস্থ্য খাতে সংক্রামক রোগ প্রতিরোধ কার্যক্রমেও সহযোগিতা দেওয়া হচ্ছে।

গত ১৭ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আগের পরিস্থিতি অনুকূল না থাকলেও বর্তমান সরকার সৎ উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনার জন্য কাজ করছে।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মক্কার কাছে হুতি হামলার চেষ্টার নিন্দা শফিকুর রহমানের
মক্কার কাছে হুতি হামলার চেষ্টার নিন্দা শফিকুর রহমানের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পবিত্র মক্কায় যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব।বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে...

৬ ঘন্টা আগে


মক্কা-মদিনার নিরাপত্তা রাজনৈতিক সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান চরমোনাই পীরের
মক্কা-মদিনার নিরাপত্তা রাজনৈতিক সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান চরমোনাই পীরের

মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তাঁর মতে, হারামাইন মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ পবিত্র স্থান এবং এগুলো কোনো রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়।বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন চরমোনাই...

৭ ঘন্টা আগে


গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর ডিসিও প্রত্যাহার
গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর ডিসিও প্রত্যাহার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনার পর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে বলা...

৮ ঘন্টা আগে


সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি তুলে ধরে আইনমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক
সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি তুলে ধরে আইনমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করে প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর বিলের বিভিন্ন ধারার অসঙ্গতি ও ত্রুটি তুলে ধরেছেন শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় থাকা অসঙ্গতিগুলো

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom