গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করায় দেশের রাজনীতিতে সংকট সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে রাজধানীর ঢাকা-১৫ আসরের জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও সংকটের সৃষ্টি হয়েছে।
জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “এবারের বাজেট সম্পর্কে আমরা যে ধারণা করেছিলাম, বাস্তবে তা প্রায় সেই রকমই হয়েছে।”
তিনি আরও বলেন, রাজধানীর জনদুর্ভোগসহ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের, বিশেষ করে অভিভাবকদের, সন্তানদের চলাফেরা ও তাদের সঙ্গীদের বিষয়ে আরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৩ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
১৫ ঘন্টা আগে
