রাজনীতি

‘গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে, জনগণের রায় উপেক্ষা করা চলবে না’: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে, জনগণের রায় উপেক্ষা করা চলবে না’: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আগের শাসনব্যবস্থার ধারায় পরিচালিত রাখতে চায়। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে না।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণের যে রায় এসেছে, তা বাস্তবায়ন করতেই হবে। জনগণের মতামতকে উপেক্ষা বা অবমূল্যায়ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

“আমরা পরিষ্কার বলে দিচ্ছি-এই রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে, ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। সংসদে যদি এই দাবি আদায় হয়, আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, তাহলে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।”

তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা। সেই লক্ষ্য পূরণে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং গুম কমিশনকে স্বাধীন ও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচন-পূর্ব সময়ে যেসব সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সেগুলোর বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় নানা ধরনের প্রস্তাব বা সমঝোতার চেষ্টা হলেও জামায়াতে ইসলামী জনগণের স্বার্থের সঙ্গে আপস করবে না।

“আমরা জনগণের সঙ্গে কোনো বেইমানি করব না। জনগণের রায়কে অসম্মান করব না। জনগণের প্রত্যাশা ব্যর্থ হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অতীতের রাজনৈতিক সহিংসতা, গণরুম ও গেস্টরুম সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এসব অপসংস্কৃতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক দখলদারিত্ব ও সহিংসতার বাইরে রেখে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় কোনো দেশীয় বা আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শুরু হওয়া তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীতে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ, আলোকচিত্র, বিভিন্ন দলিল, স্মারক এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।


নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...

৪৮ মিনিট আগে


বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান

কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক

৫ ঘন্টা আগে


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১ দিন আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে

Dr.Mahfuzul Alom