রাজনীতি

গণভোটের ফল সংশোধন করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


গণভোটের ফল সংশোধন করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ

ছবি: সংগৃহীত


নির্বাচনী ফল প্রকাশের দুই সপ্তাহ পর আবারও গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তবে ফল সংশোধনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মোট ভোট কমেছে প্রায় ১০ লাখের বেশি

নতুন প্রজ্ঞাপনে আগের প্রকাশিত ফলের তুলনায় মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কম দেখানো হয়েছে। সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’—দুই ধরনের ভোটই কমেছে। একইসঙ্গে বাতিল ভোটের সংখ্যা বেড়েছে।

সংশোধিত ফলাফলের চিত্র

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী-

  • মোট প্রদত্ত ভোট: ৭,৬৬,২১,৪০৭

  • বাতিল ভোট: ৭৪,৩৫,১৯৬

  • বৈধ ভোট: ৬,৯১,৮৬,২১১

বৈধ ভোটের মধ্যে-

  • ‘হ্যাঁ’: ৪,৭২,২৫,৯৮০

  • ‘না’: ২,১৯,৬০,২৩১

আগের ঘোষিত ফল

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরদিন বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে বলা হয়েছিল-

  • ‘হ্যাঁ’ ভোট: ৪,৮২,০০,৬৬০

  • ‘না’ ভোট: ২,২০,৭১,৭২৬

সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’-উভয় ভোটই কমেছে এবং বাতিল ভোট বেড়েছে। ফল সংশোধনের কারণ সম্পর্কে নির্বাচন কমিশনের ব্যাখ্যা না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৯ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom