রাজনীতি

গণভোটের গণরায় বাস্তবায়নসহ চার দাবিতে রংপুরে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


গণভোটের গণরায় বাস্তবায়নসহ চার দাবিতে রংপুরে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

ছবি: সংগৃহীত


গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আজ (শনিবার) রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা আড়াইটায় রংপুর জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

এতে আরও বক্তব্য দেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শুক্রবার গণমাধ্যমকে জানান, সমাবেশ সফল করতে রংপুর বিভাগের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক তাৎপর্য

পর্যবেক্ষকদের মতে, রংপুরে আয়োজিত এ বিভাগীয় সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের আঞ্চলিক ও জাতীয় ইস্যুগুলোকে কেন্দ্র করে বিরোধী জোটের জনমত সংগঠনের প্রচেষ্টা। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং পুশ-ইন ইস্যু দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

অন্যদিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি সামনে এনে ১১ দলীয় ঐক্য দেশের চলমান রাজনৈতিক সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠন প্রশ্নেও নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতি ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় ও আন্দোলনের দিকনির্দেশনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৯ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom