গণভোট ও সংবিধান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা সারজিস আলমের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি গণভোটকে অবৈধ বলেন, তাহলে একই আদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধ বলার সুযোগ নেই।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, একই আদেশের ভিত্তিতে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হলে একটিকে বৈধ এবং অন্যটিকে অবৈধ বলা যুক্তিসঙ্গত নয়। তিনি আরও বলেন, গণভোট অবৈধ হলে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সাংবিধানিক অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে।
সংবিধানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের প্রয়োজন ও জনগণের স্বার্থেই সংবিধান প্রণীত হয়। জনগণ ও রাষ্ট্রের ঊর্ধ্বে সংবিধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাংক খাত নিয়ে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছিল, বর্তমান সময়েও একই ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি দাবি করেন, এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় গুরুত্বপূর্ণ পদে আনার চেষ্টা চলছে।
এ সময় তিনি আওয়ামী লীগ আমলে অর্থ পাচারের অভিযোগও উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের ব্যক্তিদের পুনর্বাসন করা হলে তা জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকীরও সমালোচনা করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া কিছু রাজনৈতিক নেতা পরবর্তীতে রাজনৈতিক সুবিধার জন্য অবস্থান পরিবর্তন করেছেন।
পঞ্চগড়ে ছাত্রলীগের এক নেতার জামিন প্রসঙ্গ তুলে বিচার বিভাগ ও প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি। সারজিস আলম বলেন, প্রশাসনের কর্মকর্তা ও বিচার বিভাগের সদস্যদের দলীয় প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করা উচিত। জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি নয়, রাষ্ট্র ও জনগণের প্রতি দায়িত্বশীল থেকে প্রশাসন পরিচালিত হওয়া প্রয়োজন।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৩ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
১৫ ঘন্টা আগে
