গণভোট নিয়ে সংসদে শপথ ও আইনি ঝুঁকির আশঙ্কা তুললেন এমপি মুজিবুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মুজিবুর রহমান বলেছেন, গণভোটের ফলাফলকে শপথের আওতায় এনে তা কার্যকর করার দাবি জানানো প্রয়োজন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে গণভোট বাতিল হলে বর্তমান সংসদ সদস্যদের পদ নিয়েও আইনি জটিলতা তৈরি হতে পারে।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচন একই প্রক্রিয়ার অংশ হলেও সংসদ সদস্যরা শপথ নিলেও গণভোটের শপথ নেওয়া হয়নি-এতে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে।
তিনি আরও দাবি করেন, গণভোটের বিষয়টি শপথের মাধ্যমে কার্যকর করা উচিত, না হলে এর সমাধান হবে না।
বক্তব্যের অন্য অংশে তিনি বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের দাবি তোলেন এবং শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায়বিচার নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন।
বিশেষ করে তিনি বলেন, দেশের অধিকাংশ জনগণ মুসলিম হওয়ায় রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মীয় বিধান অন্তর্ভুক্ত করা উচিত-এমন মন্তব্য তিনি সংসদে তুলে ধরেন।
এছাড়া শিক্ষক আন্দোলন, স্বাস্থ্যসেবা সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ধর্মীয় ব্যক্তিত্বদের ছবি বিকৃত করার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২০ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২৩ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১ দিন আগে
