রাজনীতি

গণভোট বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে এগোবে বিরোধীদল: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


গণভোট বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে এগোবে বিরোধীদল: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের পথেই হাঁটবে বিরোধীদল—এ কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ‘জুলাই সনদ’ আদেশ এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধীদল।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোট ইস্যুতে সরকারের অবস্থান আমাদের হতাশ করেছে। তারা জনগণের রায়কে অসম্মান করেছে। আমরা আহত, মর্মাহত ও বিস্মিত। এ কারণেই আমরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছি। জনগণের দেওয়া ম্যান্ডেট অগ্রাহ্যের প্রতিবাদেই এই সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো সরকার ও বিরোধীদল উভয়ই গণভোটের বিষয়ে একমত হয়েছিল। কিন্তু পরে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘন করা হয়েছে। জনগণের সম্মান রক্ষায় আমরা ওয়াকআউট করেছি।’

তিনি বলেন, ‘যেহেতু জনগণের রায় সম্মান করা হয়নি, তাই আমরা জনগণের কাছেই ফিরে যাব। জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, সেই পথেই হাঁটবে বিরোধীদল। সংসদে আমরা তা আদায় করতে পারিনি, তাই এখন জনগণের দ্বারস্থ হব।’

জামায়াত আমির আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি আদায়ের চেষ্টা করবো। আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। জনগণকে সঙ্গে নিয়েই আমরা আন্দোলন করবো।’

তিনি জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সক্রিয় থাকবে। শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

২০ মিনিট আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৩ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২৩ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom