ঘরের মাঠে টানা চতুর্থ অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টানা চতুর্থ অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল।
এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২১ সালে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংল্যান্ড সর্বশেষ ২০১৫ সালে নিজেদের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল।
অ্যাডিলেডে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়া চতুর্থ দিনেই। ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪ উইকেট, আর ইংল্যান্ডের দরকার ছিল ২২৮ রান। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৩৫ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ২০৭ রান করেছিল ইংলিশরা।
পঞ্চম দিনে বাকি ৪ উইকেটে আরও ১৪৫ রান যোগ করলেও শেষ পর্যন্ত ৩৫২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
জেমি স্মিথ ২ এবং উইল জ্যাকস ১১ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। দিনের প্রথম সাফল্য এনে দেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। সপ্তম হাফ-সেঞ্চুরি করা স্মিথকে আউট করেন তিনি। ৭টি চার ও ২টি ছক্কায় ৮৩ বলে ৬০ রান করেন স্মিথ। সপ্তম উইকেটে স্মিথ ও জ্যাকসের জুটিতে আসে ৯১ রান।
অষ্টম উইকেটে ব্রাইডন কার্স ও উইল জ্যাকস ৫২ রানের জুটি গড়ে ইংল্যান্ডের হারের ব্যবধান কিছুটা কমান। তবে হাফ-সেঞ্চুরির আগেই ৪৭ রানে স্টার্কের বলে আউট হন জ্যাকস। দলীয় ৩৩৭ রানে জ্যাকস ফিরলে দ্রুতই ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস।
শেষ পর্যন্ত ইংলিশরা ৩৫২ রানে অলআউট হয়। অপরাজিত থাকেন ব্রাইডন কার্স, তার ব্যাট থেকে আসে ৩৯ রান। এই ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন ওপেনার জ্যাক ক্রলি।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক, অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন ৩টি করে উইকেট নেন।
এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে অ্যাশেজে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল অস্ট্রেলিয়া।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
