ঘন কুয়াশায় অচল দুই গুরুত্বপূর্ণ নৌপথ, ফেরি ও লঞ্চ চলাচল স্থগিত
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া–মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা–পাবনার কাজিরহাট নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে শুরু হওয়া কুয়াশা গভীর রাতের দিকে আরও ঘন হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদী অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
রাত ১০টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী তিনটি বড় ফেরি মাঝ নদীতে পৌঁছানোর আগেই কুয়াশার কবলে পড়ে দিক হারায়। এ অবস্থায় উভয় ঘাট থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে প্রায় পৌনে এক ঘণ্টা পর কুয়াশা কিছুটা কমেছে মনে করে ফেরি চলাচল শুরু করা হলেও ফেরিগুলো নিরাপদে চলতে ব্যর্থ হয়।
এ সময় দিক হারিয়ে মাঝ নদীতে আটকে পড়ে রো-রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফেরিটিকে নদীর মাঝেই নোঙর করতে বাধ্য হতে হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া প্রান্তের ৪ নম্বর ঘাটে যানবাহন বোঝাই করে রো-রো ফেরি এনায়েতপুরী এবং ৭ নম্বর ঘাটে ভাষা শহীদ বরকত, খানজাহান আলী ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা নোঙর করে রাখা হয়। পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও কেটাইপ ফেরি কুমিল্লা, আর ৪ নম্বর ঘাটে কেটাইপ ফেরি বাইগার ও রো-রো ফেরি শাহ পরান নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম বলেন, “দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে। কুয়াশা কমে এলে নিরাপত্তা নিশ্চিত করে ফেরি চলাচল শুরু করা হবে।”
এদিকে, মানিকগঞ্জের আরিচা–কাজিরহাট নৌপথেও একই কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। রাত সাড়ে ১০টা থেকে এই নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ সময় যানবাহনসহ ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি।
অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, শনিবার রাত ৮টা থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সব লঞ্চ উভয় ঘাটের পন্টুনে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে।
কুয়াশা কাটলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
৮ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...
২ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...
২ দিন আগে
