গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা
ডেস্ক নিউজ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
গাজীপুরে এক দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর দুটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রথমে বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে থানার সামনে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। এর ঠিক পরদিন, বৃহস্পতিবার রাতে, চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়।
সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তা প্রমাণ করে দেশে মত প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়েছে। তুহিন হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানায় স্থানীয় সংবাদিকরা।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে।
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির...
১৮ ঘন্টা আগে
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
১ দিন আগে
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...
৬ দিন আগে
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.
৬ দিন আগে
