খেলাধুলা

গাড়ি জিতেই মায়ের কথা মনে পড়ল হৃদয়ের, আবেগঘন পোস্টে ভাইরাল টাইগার ব্যাটার

অনলাইন ডেস্ক

২ মাস আগে


গাড়ি জিতেই মায়ের কথা মনে পড়ল হৃদয়ের, আবেগঘন পোস্টে ভাইরাল টাইগার ব্যাটার

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ নির্বাচিত হয়ে একটি লাল রঙের গাড়ি পেয়েছেন তৌহিদ হৃদয়। তবে পুরস্কার পাওয়ার পর গাড়ির চেয়ে বেশি আলোচনায় এসেছে তার মাকে নিয়ে করা আবেগঘন একটি ফেসবুক পোস্ট।

গাড়ির সঙ্গে ছবি প্রকাশ করে হৃদয় লিখেছেন, “মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েক দিনের মধ্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?”— এই সংক্ষিপ্ত বার্তাই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

হৃদয়ের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। শৈশবে ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার মতো আর্থিক সামর্থ্য পরিবারের ছিল না। ছেলের স্বপ্ন পূরণে তার মা নিজের শেষ সম্বল জমি বন্ধক রেখে টাকা জোগাড় করেছিলেন। সেই ত্যাগই আজকের জাতীয় দলের ক্রিকেটার হৃদয়ের পথচলার অন্যতম ভিত্তি।

জীবনের আরেক কঠিন অধ্যায় ছিল মায়ের ক্যান্সারের সঙ্গে লড়াই। কয়েক বছর আগে মাকে উদ্দেশ করে লেখা এক খোলা চিঠিতে হৃদয় জানিয়েছিলেন, মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর তিনি উপলব্ধি করেছিলেন যে পৃথিবীর সবকিছুর চেয়ে তার কাছে মায়ের মূল্য বেশি। মায়ের চিকিৎসা, কষ্ট ও সংগ্রামের পুরো সময় তিনি পাশে ছিলেন।

একবার জাতীয় দলের ক্যাম্পে যোগ না দিয়ে অসুস্থ মায়ের পাশে হাসপাতালে অবস্থান করেছিলেন হৃদয়। তার কাছে ক্রিকেটের সাফল্যের পাশাপাশি মায়ের সুস্থতা ও হাসিই সবচেয়ে বড় প্রাপ্তি।

সাম্প্রতিক গাড়ি জয়ের পর করা পোস্টটি তাই শুধু একটি পুরস্কার পাওয়ার আনন্দ নয়; বরং একজন সন্তানের দীর্ঘদিনের স্বপ্ন, কৃতজ্ঞতা এবং মায়ের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।

অনেক ভক্ত-সমর্থকের মতে, হৃদয়ের এই অর্জন যেন বাস্তব জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার সেই অনুভূতিকেই নতুনভাবে মনে করিয়ে দিয়েছে-যেখানে সন্তানের সবচেয়ে বড় আনন্দ মাকে নিয়ে স্বপ্ন পূরণ করা।


তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড বাংলাদেশের
তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড বাংলাদেশের

প্রথম দিন অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন সেই ছন্দ ধরে রাখেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সবচেয়ে বড় অবদান তানজিদের।নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি

২২ মিনিট আগে


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১৬ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

২৩ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে

Dr.Mahfuzul Alom