এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, ঢাকাতেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা
অনলাইন ডেস্ক
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বর্তমান শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের উপযোগী নয়। বিশেষ করে হৃদ্যন্ত্রের জটিলতা এখন অধিকতর উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ দীর্ঘদিনের অন্যান্য সমস্যাও অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় তাঁকে ঢাকাতেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিনই তাঁর ডায়ালাইসিস করতে হচ্ছে।
পারিবারিক সূত্র ও বিএনপির শীর্ষ পর্যায় থেকে জানা গেছে, গতকাল সোমবার পর্যন্ত লন্ডনে নেওয়ার বিষয়ে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাতার আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তুতি চলছিল, সেটিও আপাতত স্থগিত রয়েছে।
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করতে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রতিদিনই নিয়মিত আসা–যাওয়া করছেন। গতকালও বিকেল সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন,
“ম্যাডামের চিকিৎসার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে চিকিৎসার দেখভাল করছেন।”
এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিএনপির পক্ষ থেকে এখনো বিমানটি ঢাকায় আসার জন্য আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। কাতার আমিরের উদ্যোগে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, সেটি গত শনিবার ঢাকায় অবতরণের জন্য অনুমতিও পেয়েছিল। তবে চিকিৎসাজনিত কারণে নির্ধারিত সূচি পরিবর্তন করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, এফএআই এভিয়েশন গ্রুপের আবেদন অনুযায়ী মঙ্গলবার ঢাকায় পৌঁছে পরদিন লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে সে পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে।
চিকিৎসক দলের সদস্যরা জানান, খালেদা জিয়ার অবস্থা এখনো ‘গুরুতর’। তাঁদের পর্যবেক্ষণে দেখা গেছে, পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে সামগ্রিক শারীরিক অবস্থার উন্নতি কঠিন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।
চিকিৎসকদের মতে, অবস্থার উন্নতির ইঙ্গিত না পাওয়া পর্যন্ত বিদেশে নেওয়ার ঝুঁকি নেওয়া যাচ্ছে না।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৮ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২৩ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
