এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের ৮ কর্মকর্তা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা শিখতে গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাদের চূড়ান্ত যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ। এর আগে একাধিকবার সফরের তারিখ পরিবর্তিত হয়েছে।
২০১৯ সালে সরকার দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নেয়। প্রকল্পের অংশ হিসেবে এইচভিএসি সিস্টেমের প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
সফরে যাওয়ার কর্মকর্তারা
যুক্তরাষ্ট্রভ্রমণের জন্য ছাড়পত্র পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন
প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ
তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম
ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম
নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ
নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা
উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি
সফরের বিবরণ
প্রশিক্ষণ: ‘সেফটি ফ্যাসিলিটিস, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট অব এইচভিএসি সিস্টেম’
সময়কাল: ১৫ থেকে ১৯ মার্চ
খরচ বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এইচভিএসি সরবরাহকারী প্রতিষ্ঠান ডানহাম-বুশ
গণপূর্ত অধিদপ্তরের সূত্র অনুযায়ী, প্রথম অনুমোদন দেওয়া হয়েছিল ৮–১২ ফেব্রুয়ারি। এরপর ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এবং সর্বশেষ ৪ মার্চ নতুন অনুমোদন দিয়ে ১৫–১৯ মার্চ পর্যন্ত সফর নিশ্চিত করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, "নির্মাণ প্রক্রিয়া শেষে অর্জিত জ্ঞান প্রয়োগ করা হবে। আমরা এইচভিএসি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকব, তাই প্রশিক্ষণে যাওয়া হচ্ছে।"
প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, "যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নেওয়া প্রকৌশলীদের জন্য গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতে বেসরকারি খাতেও কাজে লাগবে।"
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া...
৭ ঘন্টা আগে
শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
১০ ঘন্টা আগে
সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় মোট ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নিজ হাতে একটি
১১ ঘন্টা আগে
‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, তার ছেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। তাই নতুন করে কোনো ধরনের বৈষম্য বা বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ষোলশহর...
১১ ঘন্টা আগে
