এশিয়ান বিচ গেমসে কাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস-এ নারী কাবাডিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১–৩৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। রেইডারদের দ্রুত আক্রমণ ও ডিফেন্ডারদের সংগঠিত রক্ষণভাগে থাইল্যান্ড খুব বেশি সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
পুরো ম্যাচে বাংলাদেশ ৫১ পয়েন্ট সংগ্রহ করে, বিপরীতে থাইল্যান্ড থেমে যায় ৩৪ পয়েন্টে। শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের কৌশলী খেলায় আর ফিরতে পারেনি থাই দল।
কাবাডিতে এশিয়া অঞ্চলে বরাবরই শক্তিশালী দল হিসেবে পরিচিত বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের মতো প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে তারা টুর্নামেন্টে নিজেদের ফেবারিট অবস্থান আরও শক্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আগামী শুক্রবার (২৪ এপ্রিল) নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
