খেলাধুলা

এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং চায়নাকে ৯৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান। 

এই জয়ে তাদের রান রেট বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জয়ের ওপরই বেশি গুরুত্ব দিয়েছিলেন।

হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশকে খেলতে হয়েছে ১৮তম ওভার পর্যন্ত। ম্যাচ শেষে দলের ব্যাটার তাওহীদ হৃদয় জানান, তাদের লক্ষ্য ছিল হংকংকে দ্রুত অলআউট করে অল্প সময়ের মধ্যে ম্যাচ শেষ করা। কিন্তু হংকংয়ের ব্যাটাররা ২০ ওভারই ব্যাটিং করে। এরপর বল হাতেও তারা টাইগারদের সহজে রান তুলতে দেয়নি। এর ফলে ম্যাচ জিতলেও রান রেট বাড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশ।

তাওহীদ হৃদয় মনে করেন, এই অবস্থায় থেকেও বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবে। সেজন্য আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারানোর ওপর জোর দিয়েছেন তিনি। তাহলে রান রেট নিয়ে কোনো চিন্তা থাকবে না। হৃদয় বলেন, "আমরা তো আগেও বলেছি, মাঠে নামি জেতার জন্য। আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই, তাহলে তো রান রেটের কিছু আসে যায় না। আগে থেকে এত জটিল চিন্তা করলে নিজেদের ওপরই চাপ তৈরি হয়।"

নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজে দুই ম্যাচে টস জিতেও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এশিয়া কাপেও হংকংয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। হৃদয় জানান, এটি ছিল তাদের দলীয় পরিকল্পনা। মূলত হংকংয়ের বিপক্ষে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ এবং রান রেটের চেয়ে ফলাফলকে বেশি গুরুত্ব দিয়েছে।

পরিকল্পনা সম্পর্কে হৃদয় আরও বলেন, "এটা আমাদের দলীয় পরিকল্পনা ছিল। আমরা যখনই মাঠে নামি, আমাদের লক্ষ্য থাকে যত কম রানে ওদের অলআউট করে তত তাড়াতাড়ি খেলা শেষ করা। এটা শুধু অধিনায়ক বা কোচের সিদ্ধান্ত নয়, সবার সম্মিলিত সিদ্ধান্ত। দিন শেষে ফলটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।"


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom