এনসিপির ফল উৎসবে হামলা-ভাঙচুরের অভিযোগ, তদন্ত ও বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে প্যান্ডেল ভাঙচুর, সরঞ্জাম ছিনতাই এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, রূপগঞ্জে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসব আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে অনুষ্ঠানের আগের দিন তাদের নির্মিত প্যান্ডেল ভেঙে ফেলা হয়। পরদিন সকালে পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করা হলে সেটিও ভাঙচুর করা হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, হামলার সময় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কয়েকজন রক্তাক্ত অবস্থায় চিকিৎসা নেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি।”
একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করতে হবে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
৬ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
৯ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১১ ঘন্টা আগে
