রাজনীতি

এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে শোকজ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা শোকজ নোটিশে বলা হয়, গত ১৮ জুন সুজা উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশনায় তিন সদস্যের একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, তদন্ত শেষ হওয়ার আগেই চট্টগ্রাম মহানগর কমিটির প্যাড ব্যবহার করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অবস্থান তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারীকে আক্রমণাত্মক ও অসম্মানজনক ভাষায় মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে।

দলীয় শৃঙ্খলার পরিপন্থি এমন কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়ে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মুনির উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শোকজ নোটিশের অনুলিপি দলের আহ্বায়ক, সদস্যসচিব এবং কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির এক পদপ্রত্যাশী নারী কর্মী সুজা উদ্দিন ও মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। তার দাবি, দলীয় পদ দেওয়ার আশ্বাসে তাকে নগরের একটি হোটেলের বারে ডেকে নিয়ে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সুজা উদ্দিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’।

এদিকে মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মুনির উদ্দিন নিজের ফেসবুক পোস্টে অভিযোগকারী নারী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন এবং দাবি করেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, তিনি কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং এ সময়ে মহানগর কমিটির নামে কীভাবে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে অবগত নন। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।

এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৭ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২২ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

২৩ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom