রাজনীতি

“এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে”: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে এবং প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি, মাকসুদুর রহমান সোহেল এবং ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও মাকসুদুর রহমান সোহেল। ফেরসামিন হক ইকবাল ফ্লোরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কাজ করছে এবং সংগঠনটি ক্রমশ বিস্তৃত হচ্ছে। তিনি জানান, প্রতি সপ্তাহে নতুন সদস্যদের দলে যুক্ত হওয়ার বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হবে।

এদিকে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইসহাক সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলে পরিবর্তনের সুযোগ তৈরি হবে এবং সেখানে তারুণ্যের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে এনসিপি নেতারা বলেন, বিভিন্ন পেশা ও ক্ষেত্র থেকে আগত এই ব্যক্তিদের অন্তর্ভুক্তি দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom