এনসিপিকে বাধা দেওয়া যাবে না, ‘বালুর ট্রাক দিয়ে আটকে রাখা সম্ভব নয়’—আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।”
এর আগে বুধবার বিকেলে মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা–কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়।
এ সময় বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থান নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী, ডা. মাহমুদা জাহান মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা। পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাগ্বিতণ্ডার পর একপর্যায়ে তারা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।
একই সময়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকাতেও বৃষ্টির মধ্যে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ কয়েকজন আহত হন এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে।
ঘটনার প্রতিবাদে এনসিপি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। একই দিনে জেলা যুবদলও পৃথক কর্মসূচি ঘোষণা করলে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
পুলিশের ব্যারিকেড পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির শীর্ষ নেতারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার পর বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা যাত্রা শুরু করেন।এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা–কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর...
৩ ঘন্টা আগে
হবিগঞ্জে যেতে শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ
হবিগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের প্রবেশমুখ ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।এনসিপির বহরে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব...
৪ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাবে জামায়াতের আপত্তি
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে দলটি এ আপত্তি তুলে ধরে।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার
৯ ঘন্টা আগে
পরীবাগের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু নেতা জুবায়ের
রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শোনা যায়। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে...
৯ ঘন্টা আগে
