এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাইনোকোলজিক্যাল জটিলতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ডা. মিতুর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার স্বামী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৩ তারিখ হঠাৎ গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি দেখা দিলে তাৎক্ষণিক অপারেশন করতে হয়। অপারেশনের আগে তিনি প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণজনিত জটিলতা তৈরি হয়েছিল। এ সময় অনেকে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন বলে তিনি কৃতজ্ঞতা জানান।
পোস্টে বলা হয়, আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় প্রাথমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেয়। বর্তমানে অপারেশনজনিত সমস্যা না থাকলেও পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
তার শারীরিক অবস্থার বিবরণ দিতে গিয়ে জানানো হয়, সেপটিসেমিয়ার ফিচারসহ ডি-ডাইমার, লিভার এনজাইম, সিআরপি ও ডব্লিউবিসি-সব প্যারামিটার বৃদ্ধি পেয়েছে এবং নিউট্রোফিলিয়া রয়েছে। নতুন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া তার স্যাচুরেশন কমে যাচ্ছে। তবে কিছু প্যারামিটার আগের তুলনায় কমলেও সর্বশেষ ডব্লিউবিসি বেড়েছে বলে জানানো হয়েছে।
বর্তমানে ফুসফুস আক্রান্ত থাকায় তাকে কোনো ভিজিটর অনুমোদন করা হচ্ছে না। দুই দিন আগে তাকে আইসিইউতে স্থানান্তরের পরিকল্পনাও করা হয়েছিল। তবে চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আপাতত সে পরিস্থিতি এড়ানো গেছে। চিকিৎসকরা ধারণা করছেন, পুরোপুরি সুস্থ হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। যদিও তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি গোপন রাখতে চাওয়া হলেও সাম্প্রতিক সময়ে তার অনলাইন অনুপস্থিতি এবং এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উদ্বেগের কারণে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। হাসপাতালের ঠিকানা প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।
ডা. মিতুর স্বামী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমার স্ত্রী যদি কোনো কথা বা অবস্থানের কারণে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করছি। আমরা পারিবারিকভাবে একটি কঠিন সময় পার করছি। পবিত্র রমজান মাসে সবার আন্তরিক দোয়া কামনা করছি।”
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
২ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২২ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
