এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে স্বাক্ষর করবে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।
তবে সনদে স্বাক্ষর করা না-করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল এনসিপি। স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি সনদের আইনগত ভিত্তি নিশ্চিতকরণসহ তিন দফা দাবি তোলে।
এনসিপির উত্থাপিত তিনটি দাবির মধ্যে রয়েছে-
প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। দলটির মতে, “জনগণের সার্বভৌম অভিপ্রায়” অনুসারে সরকারপ্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ আদেশ জারি করবেন এবং জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে ‘জুলাই গণঅভ্যুত্থান’।
দ্বিতীয়ত, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। এতে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন আগে থেকেই চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপনের দাবিও জানানো হয়।
তৃতীয়ত, গণভোটে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর থাকবে না। গণভোটের রায় অনুযায়ী পরবর্তী নির্বাচিত সংসদ তাদের সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।
আজকের স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এনসিপির অবস্থান আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
৭ ঘন্টা আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
৮ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের
৯ ঘন্টা আগে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...
৯ ঘন্টা আগে
