এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা এবার মাঠপর্যায়ে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ, দ্রুত এবং নাগরিকবান্ধব করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।
গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এনআইডি সেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে একাধিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জন্মতারিখ সংশোধনের আবেদন স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির সুযোগ সৃষ্টি।
বর্তমানে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে যাচাই ও অনুমোদন করা হয়। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাই আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এতে আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং সেবা আরও দ্রুত পাওয়া যাবে।
অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন
নির্বাচন কমিশন ভোটার এলাকা পরিবর্তন (মাইগ্রেশন) প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা করেছে। এ সেবা গ্রহণের জন্য নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসি মনে করছে, অনলাইনভিত্তিক এই ব্যবস্থা চালু হলে নাগরিকদের ভোগান্তি কমবে এবং সেবার স্বচ্ছতা ও গতি বাড়বে।
এনআইডি নবায়নে থাকবে নতুন নিয়ম
আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, এনআইডি নবায়নের সময় আবেদনকারীকে নির্ধারিত ফরমের সঙ্গে পারিবারিক তথ্য বা ফ্যামিলি ট্রি জমা দিতে হবে। এতে তথ্য যাচাই আরও সহজ ও নির্ভুল হবে।
এনআইডি নবায়নের ক্ষেত্রেও নির্ধারিত ফি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিনিয়র সচিব।
সহজ হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করা হবে। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কেন্দ্র থেকেই নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে। ফলে পুরো প্রক্রিয়া থেকে একটি ধাপ কমে যাবে এবং প্রবাসীরা আগের তুলনায় দ্রুত ভোটার নিবন্ধনের সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের আশা, এসব সংস্কার বাস্তবায়িত হলে এনআইডি সেবা আরও আধুনিক, দ্রুত এবং জনবান্ধব হবে।
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...
১ ঘন্টা আগে
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়
৩ ঘন্টা আগে
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...
১ দিন আগে
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়
১ দিন আগে
