এমপিওভুক্ত মাদরাসার অফিস কক্ষে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এমপিওভুক্ত হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে আওয়ামী লীগের সাবেক নেতা আক্তার হোসেন মিলনের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক যোগদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কক্ষে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ঘটনায় স্থানীয় পর্যায়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, মাদরাসার অফিস কক্ষে জামায়াত নেতাদের উপস্থিতিতে আক্তার হোসেন মিলন সদস্যপদের ফরম পূরণ করছেন এবং পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে।
মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদরাসার দুই শিক্ষক দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের বিধান নেই। তাদের ভাষ্য, এক রাজনৈতিক দল থেকে অন্য দলে আনুষ্ঠানিক যোগদানের আয়োজনও রাজনৈতিক কর্মসূচির আওতায় পড়ে। তারা আরও দাবি করেন, অনুষ্ঠান চলাকালে মাদরাসার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা উচিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জানা গেছে, বুধবার বিকেলে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যার উপস্থিতিতে আক্তার হোসেন মিলন জামায়াতে ইসলামীতে যোগদানের ফরম পূরণ করেন এবং তা দলীয় নেতাদের কাছে হস্তান্তর করেন। পরে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
আক্তার হোসেন মিলন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করলেও কোনোবারই নির্বাচিত হননি।
যোগদান অনুষ্ঠানে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, বর্তমান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির এবং মাতাব্বরনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলী হোসাইনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন জামায়াতের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন এবং দল তাকে সাদরে গ্রহণ করেছে।
আক্তার হোসেন মিলন বলেন, জীবনের বাকি সময় তিনি জামায়াতে ইসলামীতে থেকেই কাটাতে চান এবং তার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো স্বার্থ নেই।
তিনি আরও দাবি করেন, অতীতে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ওই পদ থেকে তিনি কোনো ব্যক্তিগত সুবিধা নেননি এবং পরে কাউন্সিলের মাধ্যমে অন্য একজনকে সভাপতি করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড আয়োজনের বিষয়টি শিক্ষা নীতিমালা ও প্রশাসনিক বিধিবিধানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ-তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‘জুলাই অভ্যুত্থান শুধু ফ্যাসিবাদ নয়, দেশবিক্রির ষড়যন্ত্র রুখতেও হয়েছিল’—ফয়জুল করীম
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল কেবল একটি শাসনব্যবস্থার পরিবর্তন নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের অবস্থান নিশ্চিত করা।শুক্রবার জুমার নামাজের পর ঢাকার...
৩ ঘন্টা আগে
দুর্যোগে সবার আগে এগিয়ে আসেন জামায়াত আমির, ফেসবুকে প্রশংসা গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের
গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মানবিক উদ্যোগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময়ের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, হাঁটুসমান পানির মধ্যে হেঁটে দুর্গত মানুষের খোঁজখবর নিচ্ছেন
৪ ঘন্টা আগে
গণভোটের গণরায় বাস্তবায়নসহ চার দাবিতে রংপুরে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ
গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আজ (শনিবার) রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা আড়াইটায় রংপুর জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ...
৪ ঘন্টা আগে
বন্যাদুর্গত চট্টগ্রামের স্থায়ী সমাধানে সংসদে উদ্যোগ নেওয়ার আশ্বাস বিরোধীদলীয় নেতার
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি জাতীয় সংসদে তুলে ধরে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর...
৫ ঘন্টা আগে
