এমপিকে দিয়ে উদ্বোধন পরে সড়কের ইট বিক্রি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে উন্নয়ন কাজের নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। সড়ক পাকা করার কথা বলে উদ্বোধনের আয়োজনের পর প্রায় আড়াই কিলোমিটার গ্রামীণ সড়কের ইট খুলে বিক্রি করে দেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট দপ্তরের অনুসন্ধানে জানা যায়, ওই সড়কের কোনো উন্নয়ন প্রকল্পই ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুল্যা ভাঙ্গুনী ঘাট থেকে গজারীআটা ভাঙা ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটিতে কয়েক বছর আগে ইটের সলিং নির্মাণ করা হয়েছিল। এতে পাকুল্যা, গজারীআটা, গুপীনাথপুর, হাটুভাঙ্গা, ডুয়াইলপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হয়।
প্রায় দুই মাস আগে ঠিকাদার পরিচয়ে একটি চক্র সড়কটি পাকা করার কথা জানিয়ে পুরো সড়কের ইট খুলে নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকায় শুরুতে স্থানীয়দের মধ্যে কোনো সন্দেহ তৈরি হয়নি।
তবে পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে জানা যায়, ওই সড়ক পাকা করার জন্য কোনো প্রকল্প অনুমোদন বা দরপত্রই হয়নি। একইভাবে সদর উপজেলার আরও দুটি গ্রামীণ সড়ক থেকেও একই কায়দায় ইট তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ইট অপসারণের পর সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানি জমে চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
পাকুল্যা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য সময়মতো বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ জানান, সদর উপজেলার তিনটি সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, প্রতারক চক্র উন্নয়ন কাজের কথা বলে তাকে উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল। পরে প্রকৃত ঘটনা জানতে পেরে তার উদ্যোগে মূল হোতা আবদুল মান্নানসহ ১১ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত দরপত্র আহ্বান করে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
৩ ঘন্টা আগে
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের
১ দিন আগে
যশোর বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য
বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্যযশোরের বসুন্দিয়ায় বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসায় গত (৩১ শে আগস্ট ২০২৬) চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সঙ্গে মোঃ নাহিদ হাসান, পিতা—শাহিন দর্জি, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, বসুন্দিয়া (বসুন্দিয়া মডেল মাদ্রাসা খানপাড়া) এলাকার বাসিন্দার নাম
৩ দিন আগে
বরাদ্দের টাকা বাঁচিয়ে ২১ কিলোমিটার খাল খনন, ফেরত ৪০ লাখ ৮০ হাজার টাকা
সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে দুটি খাল খননের পর অব্যবহৃত ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে...
৩ দিন আগে
