রাজনীতি

এমপি গাজী নজরুল ইসলাম ইস্যুতে সংসদীয় তদন্তের দাবি তাসনিম জারার

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


এমপি গাজী নজরুল ইসলাম ইস্যুতে সংসদীয় তদন্তের দাবি তাসনিম জারার

ছবি: সংগৃহীত


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া বিতর্কের প্রেক্ষাপটে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অভিযোগের বিষয়টি যথাযথভাবে তদন্ত হওয়া প্রয়োজন এবং সংসদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

পোস্টে তাসনিম জারা লেখেন, চাকরিপ্রত্যাশী একজন দরিদ্র তরুণী ক্ষমতাবান একজন জনপ্রতিনিধির কাছে সুপারিশের আশায় যেতে পারেন। তবে এমন পরিস্থিতিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, সেটিই এখন তদন্তের বিষয় হওয়া উচিত।

তিনি বলেন, বর্তমানে যেসব তথ্য ও উপাত্ত প্রকাশ্যে এসেছে, সেগুলোকে তিনি অভিযোগের প্রাথমিক ভিত্তি হিসেবে দেখছেন। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সম্ভাবনা মানেই প্রমাণ নয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন।

তাসনিম জারা লেখেন, অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন। আর অভিযোগ সত্য প্রমাণিত হলে সংসদের মর্যাদা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, যদি সংসদ এ বিষয়ে নীরব থাকে, তবে তা জনগণের মধ্যে ভুল বার্তা দেবে এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন আরও বাড়বে।

একই পোস্টে তিনি সরকারি চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতিরও সমালোচনা করেন। তার ভাষ্য, ক্ষমতাবান ব্যক্তির সুপারিশের ওপর নির্ভরশীল নিয়োগব্যবস্থা সাধারণ মানুষকে অসহায় করে তোলে এবং এ ধরনের পরিস্থিতির ঝুঁকি সৃষ্টি করে।

তাসনিম জারা বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল দিলেও সুপারিশনির্ভর সংস্কৃতি এখনো পরিবর্তিত হয়নি। এই ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলেও তিনি মত দেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সাংগঠনিক তদন্তের পর তার বিরুদ্ধে নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে উল্লেখ করে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তবে ভিডিও ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আইনগত বা বিচারিক প্রক্রিয়ায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি।


শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সাহস নেই: বাগেরহাটে সারোয়ার তুষার
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সাহস নেই: বাগেরহাটে সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সাহস রাখেন না। তিনি দাবি করেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই।বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।বক্তব্যে সারোয়ার

৫ ঘন্টা আগে


জামায়াতকে ক্ষমতা না দিলেও সাতক্ষীরায় তাদের চেহারা দেখিয়ে দিলেন আল্লাহ: রাকসু জিএস
জামায়াতকে ক্ষমতা না দিলেও সাতক্ষীরায় তাদের চেহারা দেখিয়ে দিলেন আল্লাহ: রাকসু জিএস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।বুধবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও সাতক্ষীরা জেলায় প্রভাব বিস্তারের সুযোগ দিয়ে তাদের...

৬ ঘন্টা আগে


গাজী নজরুল ইসলাম ইস্যুতে জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীম হোসেনের
গাজী নজরুল ইসলাম ইস্যুতে জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীম হোসেনের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়া সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ঘিরে এবার মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত সাবেক স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ জামায়াতে

৬ ঘন্টা আগে


সোনাগাজীতে এনসিপির সংঘর্ষ: এক দিনের ব্যবধানে আরও এক নেতাকে শোকজ, মোট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা
সোনাগাজীতে এনসিপির সংঘর্ষ: এক দিনের ব্যবধানে আরও এক নেতাকে শোকজ, মোট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় এক দিনের ব্যবধানে তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। সর্বশেষ জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীবকে শোকজ করা হয়েছে।বুধবার (২২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom