রাজনীতি

একটি দল আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

৮ মাস আগে


একটি দল আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হবে না। তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, শরিয়ার আলোকে দেশও পরিচালনা করবে না।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বালুর মাঠ এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক থাকা বাস্তবতা। কিন্তু ভারতের ক্ষেত্রে সেই বন্ধুসুলভ আচরণের নজির ইতিহাসে পাওয়া যায় না। একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠক করছে। যে দল পরীক্ষিত সাথীদের সঙ্গেও প্রতারণা করতে পারে, তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও প্রতারণা করবে। এমন প্রতারকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে আমরা রাজি নই। বিষয়টি অনুধাবন করেই আমরা ১১ দলীয় জোট ত্যাগ করেছি।

তিনি আরও বলেন, আমরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতির পথে নেমেছিলাম, সেই লক্ষ্যকে ম্লান করে কিছু মানুষ রঙিন স্বপ্ন দেখছে। তাদের মাধ্যমে দেশ ও জাতি প্রতারিত হবে এবং দেশ আবারও অনিশ্চয়তার দিকে ধাবিত হবে।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে ইসলামী আন্দোলনের আমির বলেন, আমি নিজেও সংসদ সদস্য প্রার্থী হইনি। মন্ত্রিত্বের লোভে আমরা রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা এবং ইসলামের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের রাজনীতি।

তিনি বলেন, ১৯৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা—গত ৫৪ বছরে ক্ষমতাসীনদের মাধ্যমে তার একটিও বাস্তবায়িত হতে দেখা যায়নি। ৫ আগস্ট দেশে যে অভ্যুত্থান হয়েছে, তার পর ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের শপথ হওয়ার কথা ছিল। অথচ বাস্তবে আমরা দেখছি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরও ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে।

পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৬ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২১ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

২২ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom