একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
অনলাইন ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়।
সভা শেষে এক বিজ্ঞপ্তিতে পরিকল্পনা মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৩টি প্রকল্পের।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা।
একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক ও মহাসড়ক উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার অবকাঠামো, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি ও সমাজকল্যাণ খাতের একাধিক নতুন, সংশোধিত ও মেয়াদবর্ধিত প্রকল্প রয়েছে।
সভায় কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।
এছাড়া দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি স্থলবন্দর থেকে ডুগডুগি ঘোড়াঘাট পর্যন্ত জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনের ফলে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা।
একই সভায় ঢাকা কাঁচপুর থেকে সিলেট ও তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর অংশে চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদিত হয়, যেখানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ কোটি ৪ লাখ টাকা।
ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন প্রকল্প নতুন প্রকল্প হিসেবে অনুমোদন পেয়েছে। দীর্ঘমেয়াদি এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৭২১ কোটি ৪২ লাখ টাকা, যার একটি অংশ প্রকল্প ঋণের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
সভায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে এ প্রকল্পে মোট ব্যয় ও সরকারি অর্থায়নের অংশ কিছুটা কমানো হয়েছে।
এছাড়াও মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প, নার্সিং শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প অনুমোদন পায়।
শিক্ষা খাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন প্রকল্পের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। সমাজকল্যাণ খাতে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ প্রকল্পের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।
পানি সম্পদ খাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার নদী ব্যবস্থাপনা, গঙ্গা–কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি পুনর্বাসন এবং সুরমা–কুশিয়ারা নদী অববাহিকা উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ, বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশনের অবকাঠামো উন্নয়ন এবং দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পও সভায় অনুমোদন দেওয়া হয়।
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১০ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১২ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
১৪ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৫ ঘন্টা আগে
