রাজনীতি

‘একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে’—সখীপুরে নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

১ দিন আগে


‘একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে’—সখীপুরে নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি; তারা একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় আন্দোলন করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে মতপ্রকাশের পরিসর সংকুচিত হচ্ছে। তিনি বলেন, “বিগত সময়ে একদলীয় শাসনের কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আবারও বাংলাদেশকে সেই পথেই নেওয়ার চেষ্টা হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। জনসভায় কথা বলতে গেলে ককটেল ও বোমা হামলার মুখে পড়তে হয়।”

আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা শেষ পর্যন্ত দলটির জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালে দেশের পরিবর্তনের প্রত্যাশায় তরুণরা জীবন দিয়েছে। যদি সেই পরিবর্তন বাস্তবায়িত না হয়, যদি দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও লুটপাট অব্যাহত থাকে, তাহলে সেই আত্মত্যাগের মূল্যায়ন হবে না।”

বিচার ও আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, তবে নিরীহ মানুষ বা ব্যবসায়ীদের হয়রানি করা গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, “আওয়ামী লীগের বিচার হোক, কিন্তু নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা যাবে না। মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও লুটপাটের সংস্কৃতি বন্ধ করতে হবে।”

সমাবেশে এনসিপির নেতারা দেশের রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিও পুনর্ব্যক্ত করেন।


উগ্রবাদে জড়িত সন্দেহে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ শাহ, দল থেকে বহিষ্কৃত
উগ্রবাদে জড়িত সন্দেহে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ শাহ, দল থেকে বহিষ্কৃত

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।​দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের নীতি

৬ ঘন্টা আগে


গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে এবং এ ঘটনায় অন্তর্বর্তী সরকারেরও ভূমিকা রয়েছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।বুধবার (৮ জুলাই) রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী

৮ ঘন্টা আগে


আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম
আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, গণঅভ্যুত্থান ও সহিংসতার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনকে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়।সোমবার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে...

১ দিন আগে


সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: নাহিদের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ বললেন তথ্য উপদেষ্টা
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: নাহিদের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ বললেন তথ্য উপদেষ্টা

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সরকার গুরুত্বের সঙ্গে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom