একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত হচ্ছে, সচিবালয়ে শুরু হচ্ছে চেকিং কার্যক্রম
অনলাইন ডেস্ক
আগামী ২ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক (এসইউপি) মুক্ত করার লক্ষ্যে একটি নতুন কার্যক্রম শুরু হচ্ছে। পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে সচিবালয়ের প্রবেশপথগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য প্রবেশে বাধা দিতে চেকিং ব্যবস্থা চালু করা হবে। দর্শনার্থীদের কাছে পাঠানো ওটিপি (OTP) বার্তাতেও এই বিষয়ে নির্দেশনা থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের নিরাপত্তাকর্মী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্লাস্টিকের ক্ষতিকর দিক ও তার বিকল্প ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, সচিবালয়ের ভবন, প্রবেশদ্বার ও লিফটের সামনে প্লাস্টিকমুক্ত পরিবেশের বার্তা সম্বলিত ব্যানার ও স্টিকার লাগানো হবে।
একই দিনে সচিবালয়ের ভেতরের দোকান ও ক্যান্টিনগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল, কাপ, প্লেট ও চামচের ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরিবর্তে পাট ও কাপড়ের তৈরি ব্যাগসহ অন্যান্য পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করা হবে।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পার্সন নিয়োগ করা হবে এবং একটি মনিটরিং কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো নিয়মিতভাবে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। শুধুমাত্র সচিবালয় নয়, বাইরে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোও এই নির্দেশনা মেনে চলবে এবং মাসিক সমন্বয় সভার এজেন্ডায় এই বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিশাখা-১ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। মনিটরিং কমিটি বাস্তবায়ন অগ্রগতি যাচাই করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক পচে না এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সচিবালয়কে প্লাস্টিকমুক্ত করার এই উদ্যোগ সরকারের একটি দৃঢ় ও টেকসই পদক্ষেপ। এই পাইলট কর্মসূচি সফল হলে তা সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৯ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
৯ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১৪ ঘন্টা আগে
