খেলাধুলা

এক ওভারের ৬ বলেই বাউন্ডারি হাঁকিয়ে বিশ্বরেকর্ড: ব্রায়ান বেনেট

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


এক ওভারের ৬ বলেই বাউন্ডারি হাঁকিয়ে বিশ্বরেকর্ড: ব্রায়ান বেনেট

ক্রিকেটের আগ্রাসী ফরম্যাট টি-টোয়েন্টিতে রেকর্ড ভাঙা-গড়ার খেলা এখন যেন নিয়মিত ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছক্কা মারার ঘটনা ক্রিকেট বিশ্ব এর আগেও দেখেছে। তবে এবার ইতিহাস গড়ে এক ওভারের ছয় বলেই চার মারার অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হলো। আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই অনন্য কীর্তি গড়লেন জিম্বাবুয়ের তরুণ ব্যাটার ব্রায়ান বেনেট।

হারারেতে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও কেনিয়া। কেনিয়ার দেওয়া ১২৩ রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে। এই জয়ে মুখ্য ভূমিকা রাখেন ওপেনার বেনেট। তিনি মাত্র ২৫ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এবং ম্যাচসেরা নির্বাচিত হন।

লক্ষ্য তাড়া করার সময় কেনিয়ার বাঁ-হাতি পেসার লুকাস ওলুচের করা চতুর্থ ওভারে বেনেট ছয়টি বলের সবকটিতেই চার হাঁকান। এই ওভারে ২৪ রান খরচ করার পর ওলুচকে আর বোলিংয়ে আনা হয়নি। এই রেকর্ড বেনেটকে যেমন এক অনন্য কীর্তির তালিকায় স্থান দিয়েছে, তেমনি ওলুচের জন্য এটি একটি বিব্রতকর অভিজ্ঞতা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ওভারের ছয় বলে চার মারার এমন রেকর্ড এই প্রথম। ২১ বছর বয়সী বেনেট প্রথমবার এই বিশ্বরেকর্ড গড়লেন। এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে নবম টি-টোয়েন্টি ফিফটিও পূর্ণ করেন তিনি। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানির সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬.২ ওভারে তারা ৭২ রান যোগ করেন। বেনেটের বিদায়ে এই জুটি ভাঙে।

বেনেটের পর মারুমানি ৩৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের হাতে তখনও ৫ ওভার বাকি ছিল।

এই জয়ের মধ্য দিয়ে জিম্বাবুয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। আফ্রিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে নামিবিয়া আগেই বাছাইপর্বে উত্তীর্ণ হয়। দ্বিতীয় দেশ হিসেবে তাদের সঙ্গে বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে দেশ হওয়া সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে তারা খেলতে পারেনি, কারণ সেবার তারা বাছাইপর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছিল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সপ্তদশতম দেশ হলো জিম্বাবুয়ে। বাকি থাকা তিনটি স্পটের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে দল আসবে। সেই পর্ব আগামী ৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই তিনটি জায়গার জন্য লড়াই হবে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom