রাজনীতি

এক ডিসেম্বর কেন শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


এক ডিসেম্বর কেন শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে এবং শত শত ডিসেম্বর পার হলেও দলটির সভাপতি শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি রয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, ‘আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগ ফেরার সুযোগ নেই।’ তবে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরাতে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

জ্বালানি সংকটের লংমার্চের সমালোচনা

জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এই সংকটকে পুঁজি করে আন্দোলন কর্মসূচি পালন করলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে।

তিনি বলেন, ‘আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনারা যদি এভাবে লংমার্চ করেন, রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে তো আওয়ামী লীগ ফিরে আসবে।’

জামায়াতের কর্মকাণ্ডের ওপর আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নির্ভর করছে দাবি করে রাশেদ খান বলেন, জামায়াত কতটা রাষ্ট্রকে অশান্ত করে, সেটিই এখন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আবারও নির্যাতন-নিপীড়ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানের ঘোষণা

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলে জনগণ জামায়াতের বিরুদ্ধেও আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন রাশেদ খান। তিনি বলেন, যে সংগঠন শহীদ আবরার ফাহাদকে হত্যা করেছে, সেই সংগঠন ও আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।

নিজেদের আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আবরার ফাহাদের চেতনাকে ধারণকারীরা রাজপথে থাকবে এবং আওয়ামী লীগের সব ধরনের ‘অপতৎপরতা’ মোকাবিলা করবে।

ভারত প্রসঙ্গেও বক্তব্য

আবরার ফাহাদের চেতনার সঙ্গে দেশের পররাষ্ট্রনীতির প্রসঙ্গও যুক্ত করেন রাশেদ খান। তিনি দাবি করেন, ভারত শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না।

ভারতের সঙ্গে অতীতের সম্পর্কের ধরন পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সম্মান ও মর্যাদার ভিত্তিতে। একই সঙ্গে বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ে তার নামে স্থাপনা ও হলের নামকরণের কথা তুলে ধরে রাশেদ খান বলেন, আবরার ফাহাদ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার ও কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।


ঢাকা উত্তরে বিএনপির মেয়র মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট
ঢাকা উত্তরে বিএনপির মেয়র মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। দলীয়ভাবে এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া না হলেও মাঠে পোস্টার-ব্যানার ও নেতাকর্মীদের তৎপরতায় সম্ভাব্য প্রার্থিতার জানান মিলছে।বিএনপির স্থানীয়...

১৩ ঘন্টা আগে


ঢাকা দক্ষিণে বিএনপির মনোনয়ন দৌড়ে ইশরাক, সালাম ও সোহেল
ঢাকা দক্ষিণে বিএনপির মনোনয়ন দৌড়ে ইশরাক, সালাম ও সোহেল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। নির্বাচন কমিশন এখনো ভোটের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করলেও দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে মাঠ গোছাতে শুরু করেছেন। দক্ষিণ সিটিতে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ডিএসসিসির প্রশাসক...

১৩ ঘন্টা আগে


জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান
জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়েই রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর...

১৫ ঘন্টা আগে


জামায়াত ও জাতীয় পার্টিকে রাজনীতির ‘থার্ড পার্টি’ বললেন সাংবাদিক তানভীর হাসান
জামায়াত ও জাতীয় পার্টিকে রাজনীতির ‘থার্ড পার্টি’ বললেন সাংবাদিক তানভীর হাসান

বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিকে ‘থার্ড পার্টি’ বা তৃতীয় শক্তি হিসেবে মন্তব্য করেছেন সময় টেলিভিশনের সাংবাদিক তানভীর হাসান। তাঁর মতে, এই দুই দল এককভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক শক্তি রাখে না। বরং প্রয়োজন অনুযায়ী কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির রাজনৈতিক সমীকরণে ব্যবহৃত হয়ে তারা নিজেদের দলীয় কিছু...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom