এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত রাখার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করেন। এতে নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে সিএনবি মোড় হয়ে মিছিল নিয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করেন।
আন্দোলনরত পদ্মা সরকারি কলেজের পরীক্ষার্থী শান্ত সরদার বলেন, “বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখতে হবে। সবার পরীক্ষা একই সঙ্গে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশ্নপত্রেও ভুল রয়েছে। তাই পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছি।”
আরেক পরীক্ষার্থী মো. তাহা অভিযোগ করেন, “শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে ট্রিট করছেন। একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি মন্ত্রণালয়ে জানাবেন বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।”
শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিয়েছেন। তাদের দাবি, যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পুনঃপরীক্ষার সুযোগ দিতে হবে। পাশাপাশি শুধু চট্টগ্রাম নয়, সারাদেশেই পরবর্তী পরীক্ষাগুলো পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশের দাবি জানান তারা। কয়েকজন শিক্ষার্থী চলমান পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করারও আহ্বান জানান।
এদিকে সড়ক অবরোধের কারণে সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করলেও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। সরকার দ্রুত শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করছি।”
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, “পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।”
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সেটিই আমরা শিক্ষার্থীদের জানিয়ে দেব।”
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও
১৩ ঘন্টা আগে
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
৩ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
৩ দিন আগে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা। রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে
৪ দিন আগে
