রাজনীতি

এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত


দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পরিকল্পনা নতুন নয়—প্রায় তিন মাস আগেই সরকারের কাছে ১০ দফা সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নতুন করে পরিকল্পনা চাওয়ার পরিবর্তে ২১ মে দেওয়া সুপারিশগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজে পড়ে আছে, তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর কাছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা চেয়েছেন। তবে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া পরিকল্পনা ইতোমধ্যে সরকারের কাছে রয়েছে। গত ২১ মে জাতীয় সংসদের জ্বালানি সংকটসংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে ১০ দফা সুপারিশ জমা দিয়েছিলেন। পরে ৭ জুন সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ওই সুপারিশের মধ্যে ছিল দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে দ্রুত ওয়ার্কওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাস জাতীয় ব্যবস্থায় যুক্ত করা, স্থল ও সমুদ্রভাগে গ্যাস অনুসন্ধান জোরদার, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) দ্রুত চালু করা, জ্বালানি সরবরাহে ডিজিটাল মনিটরিং, রুফটপ সোলার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ জ্বালানি চাহিদা নিরূপণে স্বাধীন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা।

তিনি বলেন, ‘আজকের মূল প্রশ্নটি পরিকল্পনা আছে কি নেই, সেটি নয়। মূল প্রশ্ন হলো, ২১ মে থেকে সরকারের হাতে থাকা এই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন সুপারিশে কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজেই পড়ে আছে।’

জামায়াতের এই নেতা জানান, গত ১৪ আগস্ট দলের আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকট নিরসনে জাতীয় সংসদের জরুরি অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন। এর একটি অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় ৯০ দিনের মধ্যে অন্তত ছয়টি দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সম্ভব। এর মধ্যে রয়েছে দ্রুত ফলদায়ক গ্যাসকূপে ওয়ার্কওভার, বন্ধ ও কম উৎপাদনশীল কূপের তালিকা প্রকাশ, ভোলার গ্যাস অন্তর্বর্তী ব্যবস্থায় ব্যবহার, সিস্টেম লস ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা, গ্যাস বণ্টনের প্রকাশ্য সময়সূচি এবং এসপিএম ও ডিজিটাল পর্যবেক্ষণ দ্রুত কার্যকর করা।

তিনি আরও বলেন, নতুন এফএসআরইউ নির্মাণের বিরোধিতা করছে না জামায়াত। তবে শুধু তৃতীয় এফএসআরইউ নির্মাণ করলেই জ্বালানি সংকটের সমাধান হবে না। এলএনজি আমদানি, বৈদেশিক মুদ্রার ব্যয়, পাইপলাইন সক্ষমতা ও দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির বিষয়গুলোও একসঙ্গে বিবেচনায় নিতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বাপেক্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ বাস্তবায়ন কাঠামো গঠনের প্রস্তাব দেন। একই সঙ্গে ৯০ দিন পর জাতীয় সংসদে অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জ্বালানি নিরাপত্তার প্রশ্নে প্রতিযোগিতা হওয়া উচিত কার্যকর সমাধান, স্বচ্ছতা ও জনগণের কাছে জবাবদিহির ক্ষেত্রে। সরকার কার্যকর, স্বচ্ছ ও বৈজ্ঞানিক উদ্যোগ নিলে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলেও জানান তিনি।


‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’
‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’

জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা।রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।রাশেদ প্রধান বলেন, ‘সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা। তবুও আপনারা যখন চ্যালেঞ্জ করেছেনই, তখন

২ ঘন্টা আগে


‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।মেঘনা আলম তার পোস্টে লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে

৭ ঘন্টা আগে


জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি

৭ ঘন্টা আগে


ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান
ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতি বিবেচনার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।সম্প্রতি নিজের এক লেখায় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে বিচ্ছিন্ন...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom