এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় পেট্রোবাংলা জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাসের দাম বাড়ানো নিয়ে যেসব সংবাদ ও আলোচনা ছড়িয়েছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে সরকারিভাবে এ ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
বার্তায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এ ধরনের কোনো পরিকল্পনাও নেই। তাই গ্যাসের দাম বাড়ছে—এমন গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন এবং জ্বালানি খাতের বিভিন্ন চ্যালেঞ্জের কারণে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের মধ্যে গ্যাসের দাম বাড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে উদ্বেগও বাড়ে।
এই প্রেক্ষাপটে পেট্রোবাংলার আনুষ্ঠানিক বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, বর্তমানে গ্যাসের মূল্য সমন্বয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
পেট্রোবাংলা আরও জানিয়েছে, জ্বালানি খাতসংক্রান্ত যেকোনো নীতিগত সিদ্ধান্ত হলে তা যথাযথ সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তাই এ ধরনের বিষয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
২ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৩ দিন আগে
জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে।রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য
৭ দিন আগে
টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল এখন দামে, কেজি ৩২০ টাকা পর্যন্ত
টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। শাক-সবজির পাশাপাশি কাঁচামরিচের বাজারেও দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার
৮ দিন আগে
