এই দিনে ১১ মিনিটে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিলেন শেখ মুজিব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আজ ২৫ জানুয়ারি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি পরিচিত বাকশাল দিবস হিসেবে। ১৯৭৫ সালের এই দিনে মাত্র ১১ মিনিটের মধ্যে সংবিধানের চতুর্থ সংশোধনী পাস করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়। এর মধ্য দিয়ে আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে প্রতিষ্ঠা করা হয় ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)’-একটি মাত্র রাষ্ট্রনিয়ন্ত্রিত দল।
এই সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থা বাতিল করে শেখ মুজিবুর রহমান নিজেকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করেন। নির্বাহী, আইন ও বিচার বিভাগের ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তির হাতে। ফলে রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয় এবং গণতান্ত্রিক চর্চা কার্যত বিলুপ্ত হয়ে পড়ে।
বাকশাল প্রতিষ্ঠার পর বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত করা হয়। দেশের সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে কেবল সরকারি ব্যবস্থাপনায় চারটি পত্রিকাকে সাময়িকভাবে প্রকাশের অনুমতি দেওয়া হয়। বিচার বিভাগের স্বাধীনতাও ক্ষুণ্ন হয়; রাষ্ট্র পরিচালনায় ব্যক্তির ইচ্ছাই হয়ে ওঠে কার্যত আইন।
একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক রাজনৈতিক অধিকার অবরুদ্ধ করা হয়। তৎকালীন বৈধ ১৪টি রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো-এই প্রক্রিয়ায় শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশালের জন্ম দেন এবং নিজেকে ওই দলের চেয়ারম্যান ঘোষণা করেন।
ইতিহাসের এই অধ্যায় নিয়ে আজও প্রশ্ন থেকেই যায়-সেদিন কি তিনি একদলীয় রাজনীতির ভয়াবহ পরিণতি অনুধাবন করেছিলেন? নাকি রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার কেন্দ্রীকরণই তাকে নিজের দল পর্যন্ত বিলুপ্ত করার পথে ঠেলে দিয়েছিল?
২৫ জানুয়ারি তাই কেবল একটি তারিখ নয়; এটি গণতন্ত্রহীনতার এক সতর্কবার্তা, যা আমাদের স্মরণ করিয়ে দেয়-ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ শেষ পর্যন্ত রাষ্ট্র ও জনগণ উভয়ের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনে।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১৬ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
২১ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
২৩ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
