এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে ধানমন্ডির বাসায় ফিরলেন জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালে অবস্থানের পর তিনি আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সেখান থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশে রওনা দেন।
লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন এবং বেলা ১১টা ৫৩ মিনিটে বসুন্ধরায় হাসপাতালটিতে প্রবেশ করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
লন্ডনে নেওয়ার প্রস্তুতি কিছুটা পিছিয়েছে
খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়ার উদ্দেশেই ঢাকায় এসেছেন জুবাইদা রহমান। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আজ ঢাকায় আসতে পারেনি। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সকালে জানানো হয়।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার পৌঁছাতে পারে।’ তিনি আরও জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ৭ ডিসেম্বর (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’
১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া
১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা কমলেও অন্যান্য শারীরিক সমস্যা বেশির ভাগই অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হৃদ্যন্ত্রের জটিলতাও কিছুটা উন্নতির দিকে।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এইচডিইউ থেকে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বর্তমান চিকিৎসা নিয়ে বিএনপির নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষের নজর এখন এভারকেয়ার হাসপাতালের দিকেই।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৬ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
২১ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২২ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১ দিন আগে
