রাজনীতি

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

অনলাইন ডেস্ক

২ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

ছবি: সংগৃহীত


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এম নাসের রহমান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মাথার ছবি অন্য একজনের শরীরে সংযুক্ত করে এআই প্রযুক্তির মাধ্যমে একটি বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলছে।

এম নাসের রহমানের দাবি, সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকা উচিত।

তিনি আরও সতর্ক করেন, এ ধরনের কনটেন্ট তৈরি, প্রচার বা পুনঃপ্রচার প্রচলিত তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হতে পারে।

তবে ভিডিওটি এআই-নির্মিত কি না বা এর প্রকৃত উৎস সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

১ ঘন্টা আগে


‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...

২ ঘন্টা আগে


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

১৪ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom