জাতীয়

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১ দিন আগে


দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সচিবালয়ে পর্যালোচনা সভা

রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজধানীর চারপাশের নদ-নদী ও জলপথের বর্তমান পরিস্থিতি, দূষণ নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। পাশাপাশি নদ-নদী থেকে বর্জ্য অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, নাব্যতা বজায় রাখা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ

সভায় এ পর্যন্ত নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। নদী ও জলাশয় রক্ষায় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সেগুলোর বাস্তবায়নেও গতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

‘শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় থাকলে হবে না’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে।

এ জন্য শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় থাকলে হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে।

যারা উপস্থিত ছিলেন

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।


রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বাংলাদেশে জাপানের বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রোহিঙ্গা সংকট...

৩ ঘন্টা আগে


সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’-কে সামনে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশে সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুর্নীতি প্রতিরোধে ৫০৪ কমিটিস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায়...

২০ ঘন্টা আগে


‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী
‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী

শহীদ শরিফ ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও আদর্শ দীর্ঘদিন মানুষের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেন।‘ওসমান হাদি আমাদের সাহসের বাতিঘর’সম্পাদকীয়তে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লেখেন,...

২২ ঘন্টা আগে


সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি
সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কোনো হানাহানি, সংঘাত-সংঘর্ষ বা রক্তপাত নয়; বরং সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।‘ঠাকুরগাঁওয়ে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom