দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়াই বিএনপির লক্ষ্য: জোনায়েদ সাকি
অনলাইন ডেস্ক
বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেছেন, বেকার সমস্যা দূর করতে বেকারদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা এবং দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়াই বিএনপির প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাকি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন ও সংস্কার আনা হবে। নারী, পুরুষ ও শিশুসহ সব নাগরিক যেন ঘরে ঘরে মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার দুটি ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে—একটি গণভোট, অপরটি সাধারণ নির্বাচন। গণভোট বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। জনগণের রায় ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না উল্লেখ করে তিনি বলেন, তাই গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি সংসদ গঠনের লক্ষ্যে দেশের ৩০০ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সাকি বলেন, জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আজকের শিশুদের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতেই এই আন্দোলন হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি ও গণসংহতি আন্দোলনসহ ৩৯টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সমর্থনে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে।
বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, আগামী সরকারে যদি আমাদের প্রভাব রাখার কোনো সুযোগ সৃষ্টি হয়, তবে বাঞ্ছারামপুরবাসীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেই সুযোগ কাজে লাগানো হবে। এ লক্ষ্যেই তিনি বাঞ্ছারামপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান।
পথসভায় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৭ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২২ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
