দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি কঠোর হাতে দমনের হুঁশিয়ারি সেনাবাহিনীর
অনলাইন ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা চলাকালীন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৫ ইস্ট বেঙ্গল মেকানাইজডের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাবাড়ি স্টেডিয়াম ক্যাম্পে আয়োজিত এক সমন্বয় সভায় এই কঠোর মনোভাব ব্যক্ত করেন।
সভায় সেনা কর্মকর্তা লে. কর্নেল কামরুল হাসান অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি জোরদার করার কথা জানান। একই সঙ্গে তিনি পূজামণ্ডপের আশপাশে দোকানপাট না বসানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এই সভায় মন্দির সংশ্লিষ্টরা মণ্ডপকেন্দ্রিক তাদের উদ্বেগ, সমস্যা এবং শঙ্কার কথা তুলে ধরেন।
দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে ইতোমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে। সেনা সদস্যরা মন্দিরের প্রবেশ পথ, সিসিটিভি ক্যামেরা, ও স্বেচ্ছাসেবকদের অবস্থান নিবিড়ভাবে খতিয়ে দেখছেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে তারা টহল ও নজরদারি বাড়িয়েছেন।
সমন্বয় সভায় সেনা কর্মকর্তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, উৎসবে বিঘ্ন ঘটাতে চাইলে সর্বোচ্চ আইনি ক্ষমতা ব্যবহার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ উপলক্ষে কড়া নিরাপত্তার চাদর টানছে বাংলাদেশ সেনাবাহিনী। যৌথ বাহিনী পুরোহিত, পূজা সংশ্লিষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই সমন্বয় সভা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ফিফটিন ইস্ট বেঙ্গল মেকানাইজড রাজধানীর কাবাড়ি স্টেডিয়াম ক্যাম্পে সভার আয়োজন করে। এতে পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৩ ঘন্টা আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
৩ ঘন্টা আগে
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১৬ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৮ ঘন্টা আগে
