দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ছাত্রশিবির নেতার পিতার
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বড়হাতিয়ার কুমিরাঘোনা চৌধুরী পুকুরপাড় এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নুরুল ইসলাম পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তাঁর বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ায়। তিনি ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা শফিকুল ইসলামের বাবা।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করেছে। ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শফিকুল ইসলাম জানান, প্রথমে তাঁরা ধারণা করেছিলেন এটি সড়ক দুর্ঘটনা। পরে হাসপাতালে তাঁর পিঠে গুলির চিহ্ন দেখে প্রকৃত ঘটনা বুঝতে পারেন।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নুরুল ইসলামের শরীরে অন্তত ২৬টি ছররা গুলি লেগেছে। তাঁর অটোরিকশাতেও গুলির চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১৪ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
২৩ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১ দিন আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
