‘দুর্বল আইনের অংশীদার হবো না’, মানবাধিকার কমিশন বিলের বিরোধিতায় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে অপেক্ষাকৃত দুর্বল আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে-এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
রোববার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল উত্থাপনের সময় এর বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দুর্বল আইন পাসের অংশীদার হতে চান না তারা। এ কারণে বিলটির আলোচনায় অংশ না নিয়ে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন তিনি।
‘দুর্বল আইনের অংশীদার হবো না’
সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘দুর্বল আইন পাস করার অংশীদার হবো না। আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।’
তার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাদেরও ধন্যবাদ।’
এর আগে জাতীয় মানবাধিকার কমিশন বিল সংসদে উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার।
‘প্রতিশ্রুতি অনুযায়ী শক্তিশালী আইন আনা হয়নি’
বিরোধীদলীয় নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে সরকার ওই অধ্যাদেশগুলো বাতিল করে নতুন করে বিল আকারে সংসদে উত্থাপন করছে।
তিনি বলেন, অধ্যাদেশগুলো বাতিলের সময় সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল, আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়ন করে তা সংসদে আনা হবে। কিন্তু বর্তমানে যে জাতীয় মানবাধিকার কমিশন বিল আনা হয়েছে, সেটি সেই প্রতিশ্রুতির প্রতিফলন নয় বলে দাবি করেন তিনি।
‘আইনে দ্বৈত প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে’
প্রস্তাবিত মানবাধিকার আইনে দ্বৈত প্রয়োগের সুযোগ রাখা হয়েছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান।
তিনি বলেন, সাধারণ কোনো ব্যক্তি মানবাধিকার লঙ্ঘন করলে জাতীয় মানবাধিকার কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। কিন্তু শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে, যার কারণে একই ধরনের অভিযোগের তদন্তে ভিন্ন প্রক্রিয়া অনুসরণের সুযোগ তৈরি হয়েছে।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারাও এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি তদন্ত করা যাবে, আরেকজনের ক্ষেত্রে তা আটকে যাবে-এটা হতে পারে না।’
সংসদে আরও একটি বিল উত্থাপনের উদ্যোগ
রোববার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এরপর গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের জন্য উত্থাপন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দুটি বিষয়েই অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে সেগুলো বাতিল করে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপনের উদ্যোগ নেয় বর্তমান সরকার।
জাতীয় মানবাধিকার কমিশন বিলের বিরোধিতা করে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের উদ্দেশে বলেন, ‘আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।’
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম: শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ একই সঙ্গে...
২ ঘন্টা আগে
ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ১১ দলের
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। শনিবার রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হওয়া লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।সমাপনী সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ওয়াদা ভঙ্গ করছে। তাদের দাবি,...
৪ ঘন্টা আগে
বাবা-মায়ের সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠানো আত্মাকে ভেঙে দেয়: রুমিন ফারহানা
পিতা-মাতার অবহেলা ও নির্যাতন বন্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে বাবা-মায়ের সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন তিনি।রোববার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত...
১৭ ঘন্টা আগে
‘সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী, পাস করা যাবে না’
‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ কোরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থী দাবি করে জাতীয় সংসদে বিলটি পাস না করার জোরালো আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন।রোববার রাতে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সরকারের পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিলটির বিষয়ে আপত্তি জানান।‘সরকার পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করছে’নজিবুর রহমান বলেন,...
১৮ ঘন্টা আগে
