জাতীয়

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত


দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্বাভাসের সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।


সমস্যার সমাধানে চেষ্টার ঘাটতি থাকবে না: খলিলুর রহমান
সমস্যার সমাধানে চেষ্টার ঘাটতি থাকবে না: খলিলুর রহমান

বিশ্বের সব সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান নাও হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নতুন সভাপতি ড. খলিলুর রহমান। তবে সমস্যাগুলোর সমাধানে প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে...

৫ ঘন্টা আগে


বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যারিস্টার আরমান এমপির চার দাবি
বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যারিস্টার আরমান এমপির চার দাবি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম।একই সঙ্গে বেনজীর আহমেদের বিদেশে চলে যাওয়ার ঘটনা এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক ব্যর্থতা, আইনি বা পদ্ধতিগত ত্রুটি...

১৭ ঘন্টা আগে


বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার অগ্রগতি জানতে চান শহীদ জাবিরের মা
বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার অগ্রগতি জানতে চান শহীদ জাবিরের মা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার ক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থান ও অগ্রগতি জানতে চেয়েছেন সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি সরকারের কাছে এ বিষয়ে জানতে চান। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বেনজীর আহমেদের...

১৭ ঘন্টা আগে


বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ: ডেপুটি স্পিকার
বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ: ডেপুটি স্পিকার

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনাকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, এ ঘটনায় অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে একটি নোটিশের আলোচনার ফাঁকে তিনি এসব কথা বলেন। বিকেল...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom