রাজনীতি

দুই মাস নয়, ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন: খায়রুল কবির খোকন

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


দুই মাস নয়,  ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন: খায়রুল কবির খোকন

ছবি: সংগৃহীত


বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফল হিসেবেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। দুই মাসের আন্দোলনে নয়, বরং ১৬ বছরের অব্যাহত সংগ্রামের পরই জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, এখন জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ভোট দেওয়া জনগণের পবিত্র দায়িত্ব। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভালো মানুষ না খারাপ মানুষ, ভালো দল না খারাপ দল দেশ পরিচালনা করবে।

তিনি আরও বলেন, ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তি ও দল—উভয় দিক বিবেচনা করেই ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি কখনো ব্যক্তিগত স্বার্থে আন্দোলন-সংগ্রাম করেনি কিংবা আপোষ করেনি। আপোষ করলে দলের নেতারা বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু বেগম খালেদা জিয়ার ওপর দীর্ঘদিন অন্যায় নির্যাতন চালানো হলেও তিনি জনগণের স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে কোনো আপস করেননি।

তিনি বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে, কখনো পেছনের দরজা দিয়ে নয়। জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমেই দেশ পরিচালনা করেছে দলটি। গত ১৭ বছরে বিএনপির ওপর ব্যাপক নিপীড়ন, নির্যাতন, গুম-খুন ও হামলা চালানো হলেও দলটির অস্তিত্ব বিপন্ন করা যায়নি। কারণ বিএনপি জনগণের দল, যার শিকড় অনেক গভীরে প্রোথিত।

এ সময় নরসিংদী জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৬ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২১ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

২২ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom