দুই দশক পর দক্ষিণ কোরিয়ায় নারী প্রধানমন্ত্রী, লি জে মিয়ং এর মনোনয়ন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় প্রায় দুই দশক পর প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রধানমন্ত্রী পদে হান সেওংসুক-কে মনোনয়ন দিয়েছেন।
রোববার (৭ জুন) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট অনুমোদন দিলে হান সেওংসুক দেশটির গত ২০ বছরের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক এক সংবাদ সম্মেলনে জানান, হান সেওংসুক দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান Naver-এর প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তি ও উদ্ভাবন খাতে তার অভিজ্ঞতা দক্ষিণ কোরিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) রূপান্তর কর্মসূচিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, তিনি সেমিকন্ডাক্টর শিল্পের সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি এবং রপ্তানিমুখী অর্থনীতির সুফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন নারী নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের প্রশাসনের অর্থনৈতিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের অগ্রাধিকারের ইঙ্গিত বহন করে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রব্যবস্থা প্রেসিডেন্টশাসিত হওয়ায় প্রধানমন্ত্রী মূলত প্রশাসনিক সমন্বয়, মন্ত্রিপরিষদ পরিচালনা এবং সরকারি নীতির বাস্তবায়ন তদারকির দায়িত্ব পালন করেন। রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতার মূল কেন্দ্র প্রেসিডেন্টের কার্যালয়।
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৩ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৫ ঘন্টা আগে
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
২১ ঘন্টা আগে
