রাজনীতি

‘দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন’—এনসিপি নেত্রী মনিরা শারমিন

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন’—এনসিপি নেত্রী মনিরা শারমিন

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আইজিপির সমালোচনা করে লেখেন, “দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন।”

পোস্টে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায়, জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদকারী কয়েকজনকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে অনুমতি চাইছেন। এ ঘটনাকে কেন্দ্র করেই নিজের প্রতিক্রিয়া জানান মনিরা শারমিন।

তিনি লেখেন, “আমরা গতকাল যখন প্রতিবাদ জানালাম, তখন উনি বলছেন-‘এগুলোকে কি নিয়ে যাব বাইরে?’ এই আইজিপি ‘এগুলার’ ওপর ভর করেই আইজিপি হয়েছেন, জুলাইয়ের সুবিধাভোগী হিসেবে। ‘এগুলার’ মধ্যে আছেন জুলাইয়ের আহত, শহীদ পরিবার, বিরোধী দলের একজন এমপি এবং এনসিপির শীর্ষ নেতারা।”

মনিরা শারমিন আরও অভিযোগ করেন, একজন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আইজিপি রাজনৈতিক নির্দেশনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন।

তার ভাষায়, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক নির্দেশনা চাইছেন। বিরোধী দলের একজন এমপির উপস্থিতিতে বিরোধী দলের নেতাকর্মীদের রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অনুমতি চাচ্ছেন। এ ঘটনার পর তার এই পদে থাকার কোনো যোগ্যতা থাকে কি?”

তিনি আরও বলেন, “উনি ভুলে গেছেন, উনি একজন সরকারি কর্মকর্তা-এর বেশি কিছু নন। উনি দলীয় আইজিপি, বিরোধী দলের বা সাধারণ মানুষের আইজিপি নন। দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীরা প্রতিবাদ জানান। এ সময় আইজিপি আলী হোসেন ফকির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে প্রতিবাদকারীদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়ার অনুমতি চান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

৩৫ মিনিট আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

৫ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৬ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom